নাটোরের সিংড়ায় প্রবাসী ফুপাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মিরাজ আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে অভিযান চালিয়ে উপজেলার গাড়াবাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, অভিযুক্ত যুবক মিরাজ আহমেদ দুই বছর আগে প্রবাসী আপন ফুপাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিভিন্ন সময়ে বাড়িতে নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। সম্প্রতি ভাবি ও দেবরের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে যুবক মিরাজ আহমেদ তার মোবাইলে ধারন করা ভাবির অন্তরঙ্গ ছবি এবং ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠে। পরে ভুক্তভোগি ভাবি সিংড়ায় থানায় দেবর মিরাজ আহমেদ এর নামে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের। পরে পুলিশ উপজেলার গাড়াবাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবকের মুঠোফোনে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও এবং আলামত পাওয়া গেছে। অভিযুক্ত যুবক মিরাজ আহমেদকে পর্নোগ্রাফি আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আরও পড়ুন:






.jpg)

