ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টিকারী অবৈধ সীসা (লেড) ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
সমবার ১৮মে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা উচ্ছেদ ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। অভিযানকালে অবৈধ স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ও সেখানে পরিচালিত সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়।
একই সময়ে প্রায় এক ট্রাক পরিত্যক্ত ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,পরিত্যক্ত ও জনবসতিহীন এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা (লিড) আহরণ করা হচ্ছিল,যার ফলে আশপাশের এলাকায় গুরুতর বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও র্যাব-৪ এর একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:





.jpg)


