ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের অভিযোগে পুত্রবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামি শ্বশুরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আদালতের আইনজীবী ও পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে যৌন নিপীড়নের অভিযোগ এনে শ্বশুর নুরুল ইসলাম ওরফে নুরু সরদারের বিরুদ্ধে মামলা করেন পুত্রবধূ। এর ভিত্তিতে বৃহস্পতিবার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে ৬৫ বছর বয়সী নুরু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে বিচারক পুত্রবধূকে কারাগারে পাঠানোর এবং শ্বশুরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন।
মামলায় পুত্রবধূ উল্লেখ করেন, জলবসন্তে আক্রান্ত হওয়ায় তিনি স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সুযোগে শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেন।
আসামিপক্ষের আইনজীবী আক্কাস সিকদার বলেন, অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছেন এবং অভিযুক্তকে জামিন দিয়েছে।
আরও পড়ুন:



.jpg)




