চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মায়ের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে জাকিয়া তাবাচ্ছুম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া তাবাচ্ছুম শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলীপাড়ার মাওলানা জসিম উদ্দিনের একমাত্র কন্যাসন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সঙ্গে লাগোয়া পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে যায় তাবাচ্ছুম। পুকুরপাড়ে ঘেরবেড়ার বেষ্টনি থাকলেও ঘাটের অংশ খোলা থাকায় সেখানে দিয়েই শিশুটি পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
শিশুটির চাচা সম্পর্কীয় আয়াত উল্লাহ হুমায়ুন জানান, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উপজেলার চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:



.jpg)




