নওগাঁ-নাটোর মহাসড়কে নৌকা ও টেবিল ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সৌদি প্রবাসী পরিবারসহ অন্তত ১২ থেকে ১৪টি যানবাহনে ডাকাতি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও পাসপোর্ট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আত্রাই থানাধীন আত্রাই-নাটোর সড়কের আত্রাইয়ের শেষ সীমানার মধ্য সেতুর প্রায় ২০০ গজ উত্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মহাসড়কের ওপর নৌকা ও কাঠ ফেলে যানবাহনের গতি থামিয়ে একাধিক গাড়িতে ডাকাতি চালায়। এ সময় কয়েকটি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা নৌকাটি দেখতে পান।
পুলিশ সূত্রে জানা যায়, রানীনগর থানার ধনপাড়া গ্রামের মোঃ লবির উদ্দিন এর ছেলে সৌদি প্রবাসী মোঃ আকিল সরদার ( ২৬) ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাস্তার নিচে থাকা কাঠের নৌকা ও একটি টেবিল ফেলে পথরোধ করে।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে আকিল সরদারের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, প্রায় ২ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা এবং তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার স্ত্রী মোছাঃ রুবি খাতুনের গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের কানের দুল ও একটি নাকফুলও নিয়ে যায়।
একই কায়দায় ডাকাত দল আরও ১২ থেকে ১৪টি যানবাহনের যাত্রীদের কাছ থেকেও টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা রাস্তার পূর্ব পাশ দিয়ে রেললাইন পার হয়ে ফাঁকা মাঠের ভিতর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা নৌকাটি দেখতে পান।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “ডাকাতির মতো একটি ঘটনা ঘটেছে। কয়েকটি সিএনজি অটো থেকে টাকা-পয়সা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ভুক্তভোগীকেও আমরা পেয়েছি। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”#
আরও পড়ুন:



.jpg)




