সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ২গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৬:৫৭

শেয়ার

বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ  নিহত ২গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার সকালে মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন- লক্ষীপুর গ্রামের ইয়াছিন আলী ও সুমন মোল্লা। তারা সম্পর্কে চাচাতো ভাই। ইয়াছিনের বাবার নাম জামিল উদ্দিন এবং সুমনের বাবার নাম মোফাজ্জল হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে আহত সুমনকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাহাত মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, জমি–সংক্রান্ত বিরোধ থেকে এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



banner close
banner close