রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নীলফামারীর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৯:৫০

শেয়ার

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
প্রতীকী ছবি

নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের গর্ভজাত শিশু কন্যাকে ধর্ষণ করেন। নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশী এক ভাবিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নীলফামারী সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটিকে শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।



banner close
banner close