রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হাসিবুর রশিদকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল, ১০ বছরের দণ্ড কার্যকর শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৬:০১

শেয়ার

হাসিবুর রশিদকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল, ১০ বছরের দণ্ড কার্যকর শুরু
ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেয় এবং পরে দুপুরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ৯ এপ্রিল আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ে প্রধান আসামি হিসেবে আবু সাঈদ হত্যার ঘটনায় হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, রোববার থেকেই তার ১০ বছরের কারাদণ্ড কার্যকর শুরু হয়েছে।



banner close
banner close