শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে মাদক সেবনে যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ২২:১৬

শেয়ার

মহেশপুরে মাদক সেবনে যুবকের কারাদণ্ড
ছবি সংগৃহীত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের চারাপোল পাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে মোঃ বিপ্লব হোসেন (২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করা হয়। আদালতের নির্দেশে বিপ্লব হোসেনকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।