নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজন ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর কিনারায় নিয়ে আসে।
পরে কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
পরবর্তীতে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কামতাল ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি পচে যাওয়ায়
তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
আরও পড়ুন:








