বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ০৭:৫৯

শেয়ার

সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সীমান্তবর্তী গারোটিলা এলাকায়।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দায়িত্বপূর্ণ এলাকায় টহল চলাকালে একটি সন্দেহজনক পরিত্যক্ত বস্তা দেখতে পায় টহলদল। পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদকগুলো ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।