বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

জল বসন্তের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের শ্বশুর হাজতে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২২:২৭

শেয়ার

জল বসন্তের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের শ্বশুর হাজতে
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম ওরফে নুরু সরদার, বয়স ৬৫ বছর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ১৪ মে দুপুরে অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। পেশায় তিনি একজন কৃষক।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, জল বসন্ত হওয়ায় গত মঙ্গলবার ১২ মে থেকে ওই নারী স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে শ্বশুর নুরু সরদার রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



banner close
banner close