পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে এ মাছ জব্দ করা হয়। কলাপাড়া-কুয়াকাটা সড়কের সোনাতলা সেতুর হাজীপুর টোলপ্লাজা পয়েন্টে দুটি যাত্রীবাহী বাস থেকে এই মাছ জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রসা ও গরিব মানুষকে হস্তান্তর করা হয়। জব্দকরা মাছের মূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বিষয়টি নিশ্চিত করেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা সামুদ্রিক মাছ পরিবহনকালে এই অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম গণমাধ্যমকে জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








