বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

বারহাট্টায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আটক এক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:৪২

শেয়ার

বারহাট্টায়  ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আটক এক
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ায় অয়ন কান্তি রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে নেত্রকোনা জেলা সদর থেকে তাকে আটক করা হয়। আটককৃত অয়ন কান্তি রায় বাউসি ইউনিয়নের পাঁচ রুহি শেখের পাড়া গ্রামের মিলন কান্তি রায়ের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অয়ন ক্লান্তি রায় নিজের ফেসবুকের একটি পোস্টে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে অবমাননাকর লিখে পোস্ট করেন। ফেসবুকের ওই পোস্টটি গত ১৩ মে বুধবার ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টিগোচর হলে ক্ষোভ ছড়িয়ে পরে। ক্ষুব্ধ জনতা অয়ন ক্লান্তি রায়ের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে। এলাকাবাসী প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরবর্তীতে রাতেই নেত্রকোনা সদর থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’