বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

মুন্সীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১০:৪৬

শেয়ার

মুন্সীগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

পুলিশ জানায়, নিজ বাড়ি সৈয়দপুরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য হাসান খানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।

তিনি আরও জানান, আটক হাসান খানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।