বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১০:৩২

শেয়ার

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মো. মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রুহুল্লাহাট এলাকা থেকে মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close