কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ছয় মাস বয়সী শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।
নিহত রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
এ নিয়ে কুমিল্লাতে হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে বর্তমানে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ১ হাজার ৫০০। তার মধ্যে ১০০ জন হাম রোগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।
আরও পড়ুন:








