পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন শেষে কাউতলী গোলচত্বরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব হামলা-নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সেক্রেটারি আল্লামা আলী আজম কাসেমী, আল্লামা শামসুল হক সরাইলী, মাওলানা মারুফ কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ মাদানীসহ জেলা উপজেলার হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








