বুধবার

১৩ মে, ২০২৬ ৩০ বৈশাখ, ১৪৩৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১১:৩০

শেয়ার

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
ছবি সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম অঞ্চলে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) বাদ জোহর চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এস রহমান কলেজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



banner close
banner close