চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক মেয়ে শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান,আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল রোজা। দোকানে আচার না পেয়ে টাকা হাতে নিয়ে সে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন:








