মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

সবাই মিলে দেব কর, সিটি হবে স্বনির্ভর’ স্লোগানে গাজীপুরে কর মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

সবাই মিলে দেব কর, সিটি হবে স্বনির্ভর’ স্লোগানে গাজীপুরে কর মেলা শুরু
ছবি: বাংলা এডিশন

‘সবাই মিলে দেব কর, সিটি কর্পোরেশন হবে স্বনির্ভর’ প্রতিপাদ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার মহানগরের আটটি জোনে একযোগে শুরু হয়েছে কর মেলা-২০২৬।

অঞ্চল-৪ কার্যালয়ে মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানসহ সিটির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেলায় বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করলে আবাসিক হোল্ডিং মালিকদের জন্য ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। এতে নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের করের অর্থেই নগরের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই উন্নত ও স্বনির্ভর নগর গড়তে সবাইকে কর প্রদানে এগিয়ে আসতে হবে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে মেলায় বিশেষ বুথ ও তথ্য সহায়তা কেন্দ্র চালু রাখা হয়েছে। আগামী এক মাস এ কর মেলা চলবে।



banner close
banner close