জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃতদেহের পরিচয় এখনও মিলেনি।
স্থানীয়রা জানান, মাঠের ভেতরে মাটি চাপ দেওয়া ছিল মরদেহটি। তারপর পরনে ছিল লুঙ্গি এবং নীল ও ঘিয়া রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।
এবিষয়ে আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কাজ চলমান।
আরও পড়ুন:








