মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

মহেশপুরে এনজিও লোনের টাকা ছিনতাই, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ জন গ্রেফতার, ৬ লাখ টাকা উদ্ধার

মহেশপুর ঝিনাইদহ

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৩:৩৪

আপডেট: ১২ মে, ২০২৬ ১৩:৩৫

শেয়ার

মহেশপুরে এনজিও লোনের টাকা ছিনতাই, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ জন গ্রেফতার, ৬ লাখ টাকা উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম এনজিও থেকে নেয়া ৬ লাখ টাকার লোন চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে উত্তোলন করে ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মহেশপুরের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল শনাক্ত করা হয়। সূত্র ধরে জলিলপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আমিনুর রহমান খান কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করে জানান, টাকা তার বাড়িতে রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টার দিকে পুলিশ তার বাড়ি থেকে ছিনতাইকৃত ৬ লাখ টাকা উদ্ধার করে।

পরে পুলিশ মহেশপুরের মোঃ লিটন শেখ ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস কে পৃথক স্থান থেকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত কাজীপাড়া গ্রামের আইনাল বদ্দির ছেলে শাওন বদ্দি এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী ছিলেন ভাতিজা লিটন। তার সহযোগী আমিনুর, শাওন ও বরকত মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনাস্থলে লিটন মোটরসাইকেলের গতি কমিয়ে দিলে শাওন ব্যাগটি টেনে নেয়।



banner close
banner close