মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১০:৩১

শেয়ার

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগ্রিহিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা সুবল সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজুমদারখীল এলাকায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুবল সাহা স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত গৌরপদ সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুবল সাহার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চারটি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সিআর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ১৭ মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close