ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কসবা থানাধীন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাদলা বিওপির বেলতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার গৌঠাপাড়া গ্রামের আবদুল জলিল (৪৫), গড়াইপাড়া গ্রামের মো. নাছির উদ্দীন (৩৫) এবং খালেকপুর গ্রামের মো. আমির হোসেন (৪২)।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে তারা ভারতের চেন্নাই এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। পরবর্তীতে দালালের সহায়তায় মাদলা সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দালাল চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:

.jpg)




.jpg)

