চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মহি উদ্দীন (৩৭) কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম ইলিয়াছ পাড়ার মৃত কালু মিয়ার চতুর্থ পুত্র।
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটের আজাইবা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওমানে অবস্থানরত প্রবাসী দোলোয়ার জানান, চাকরি শেষে কর্মস্থল থেকে ফোরম্যানসহ বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহি উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মহি উদ্দীনের সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, 'কয়েকদিন আগে দেশ সফর শেষে মহি উদ্দীন আবার ওমানে ফিরে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়েছি।'
তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন:

.jpg)




.jpg)

