সোমবার

১১ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

শাকিল-ফারজানা দম্পতির একাধিক মামলায় জামিন, মুক্তি আপাতত নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ০৫:০০

আপডেট: ১১ মে, ২০২৬ ২০:৫২

শেয়ার

শাকিল-ফারজানা দম্পতির একাধিক মামলায় জামিন, মুক্তি আপাতত নয়
ছবি সংগৃহীত

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে একাধিক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে একটি মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় এখনই তারা কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে একটি মামলায় দুজনের বিরুদ্ধেই রুল জারি করা হয়েছে।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় দায়ের করা মামলাগুলোতে শাকিল আহমেদকে ছয়টি এবং ফারজানা রুপাকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

তিনি বলেন, হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচটি এবং ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দিয়েছেন। তবে একটি মামলায় উভয়কে আসামি করা হয়েছে এবং সেই মামলায় রুল জারি থাকায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পৃথক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



আরও পড়ুন:

banner close
banner close