চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় মো. সোহেল (৩৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) ভোর ৪টার দিকে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা সোহেলকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক সোহেল পেশায় একজন কসাই।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন যে, তার উপার্জনের বেশিরভাগ অর্থই ইয়াবা ক্রয় ও সেবনের পেছনে ব্যয় হয়। এছাড়া এর আগেও একই অপরাধে তিনি প্রায় এক মাস কারাভোগ করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
আরও পড়ুন:

.jpg)






