রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল, কলেজছাত্র বহিষ্কার

মিরসরাই প্রতিনিধি:

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৮:৫৭

শেয়ার

মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল, কলেজছাত্র বহিষ্কার
ছবি সংগৃহীত

মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে কলেজের দ্বাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধুমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধুমপান সম্পুন্নভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধুমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।



banner close
banner close