রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকারি ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পৌরবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৫:২৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকারি ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পৌরবাসী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পশ্চিম ফুলাবাড়িয়া এলাকায় সরকারি ড্রেন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ড্রেনের উপর ও পাশে একাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন বসতবাড়ির উঠানে হাঁটুসমান পানি জমে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিজান ও সুলমান নামে দুই ব্যক্তি সরকারি ড্রেন দখল করে বসতবাড়ি নির্মাণ করেছেন। এর ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হয়ে মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করছে।

এলাকাবাসী জানান, জলাবদ্ধতার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘসময় দূষিত পানি জমে থাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।

দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন সচল করা এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



banner close
banner close