রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

ধামরাইয়ে মাদক বিরোধের জেরে খুন, গ্রেপ্তার এক

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৪:৪২

শেয়ার

ধামরাইয়ে মাদক বিরোধের জেরে খুন, গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মাদক নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির নামে এক মাদক কারবারী কে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ফিরোজ কবির ও অভিযুক্ত জহিরুল ইসলাম দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। কিছু দিন পূর্বেই মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসেছিলো ফিরোজ কবির।

এঘটনায় শনিবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের গাবরপাড়া এলাকা থেকে অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রাত ১০টার দিকে একই ইউনিয়নের অর্জু নালাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে সাটুরিয়া থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে নিজের বাড়ি ফিরছিলেন ফিরোজ কবির। পথে ধামরাইয়ের অর্জুন নালাই ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত জহিরুল ইসলাম তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে জহিরুল ও শাহিন দুজনে মিলে ধারালো অস্ত্র দিয়ে ফিরুজ কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফিরোজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা খান জানান, কিছু দিন পূর্বেই মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছিলো ফিরোজ কবির। মাদক নিয়ে দু'জনের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close