রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

থানায় আসামি ছাড়াতে এসে ৫ বিএনপি-জামায়াত নেতা আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১০:৪৫

শেয়ার

থানায় আসামি ছাড়াতে এসে ৫ বিএনপি-জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে রবিউল নামের এক যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে আনতে থানায় যান স্থানীয় বিএনপি ও জামায়াতের ৫ নেতা। এসময় তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

৮ পিস ইয়াবা সহ আটক রবিউল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের রমজান আলীর ছেলে। থানা হেফাজতে রয়েছেন একই গ্রামের জামায়াতে ইসলামী নেতা সুজন আলী, আলাউ‌দ্দিন, শ‌ফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও বিএন‌পি নেতা এনামুল মেম্বার।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে আমলা ক্যাম্পের আইসি ইয়াবা সহ রবিউলকে আটক করে। পরে থাকে থানায় আনা হয়। এরপর তাকে ছাড়াতে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা থানায় আসেন এবং আসামিকে ছেড়ে দিতে বলেন। হাতেনাতে মাদক সহ গ্রেপ্তার আসামিকে ছাড়াতে আসার কারণে ৫ জনকেই থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close