শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ২১:০৮

শেয়ার

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
ছবি সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষেতলাল থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তারুল আলম।

আটক ব্যক্তি হলেন উপজেলার রামপুরা গ্রামের নজরুল ইসলাম বাটুর ছেলে মো. হাসান মন্ডল (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আব্দুল করিমের নেতৃত্বে এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাসান মন্ডলের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি মো. মুক্তারুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close