শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণ মামলায় আ. লীগ নেতা সাজ্জাদ আটক

ঝিনাইদহ, প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ২০:০২

শেয়ার

ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণ মামলায় আ. লীগ নেতা সাজ্জাদ আটক
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে গৃহবধূ ধর্ষণ মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর থেকেই মহেশপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাজ্জাদের মুক্তির দাবি জানিয়ে পোস্ট ও স্ট্যাটাস দিচ্ছেন। অনেকেই এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও দাবি করেছেন।

এ ঘটনায় মহেশপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলা ও আটকের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।



banner close
banner close