শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

অসুস্থ শামীমের চিকিৎসায় প্রবাসী ব্যক্তির মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৯:১২

আপডেট: ৯ মে, ২০২৬ ১৯:১৪

শেয়ার

অসুস্থ শামীমের চিকিৎসায় প্রবাসী ব্যক্তির মানবিক সহায়তা
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া পশ্চিমপাড়া ঘোষপাড়া গ্রামের অসুস্থ ও অসহায় শামীমের চিকিৎসার জন্য এক প্রবাসী ব্যক্তি আর্থিক সহায়তা প্রদান করেছেন। তবে তিনি নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের শারীরিক অবস্থা ও আর্থিক সংকট নিয়ে সম্প্রতি BC NEWS 24-এ একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিভিন্ন মহলের নজরে আসে। পরে মানবিক বিবেচনায় প্রবাসে অবস্থানরত ওই ব্যক্তি শামীমের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ পাঠান।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে স্থানীয় সাংবাদিকরা শামীমের বাড়িতে গিয়ে প্রবাসী ব্যক্তির পাঠানো অর্থ তার বৃদ্ধ ও বিধবা মায়ের হাতে তুলে দেন।

পারিবারিক সূত্র জানায়, পিতার মৃত্যুর পর শামীম কয়েকটি জটিল রোগে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি দীর্ঘদিন বিভিন্ন কাজ করে পরিবারের ভরণপোষণ ও চিকিৎসা ব্যয় বহন করতেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর কাজ করতে বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

শামীমের পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবারের দাবি, বৃদ্ধ মা অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়ে সংসার পরিচালনা ও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পরিবারটি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।

সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মো. আব্দুল মান্নান শেখ, জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার প্রতিনিধি মিন্টু মিয়া এবং JA TV-এর প্রতিনিধি মো. হাবিবুর রহমান।

সহযোগিতা পেয়ে শামীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অসুস্থতার এই সময়ে তার বৃদ্ধ মা সংসারের দায়িত্ব পালন করছেন। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তিনি সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেন।



banner close
banner close