শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জ বেলকুচিতে খড়ের পালা থেকে বিদেশি রিভলবার উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৮:৩২

শেয়ার

সিরাজগঞ্জ বেলকুচিতে খড়ের পালা থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ির খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন ইমাম জাফর। এর আগে শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. রাজু সরকারের বাড়ির খড় রোদে শুকাতে দেন তার স্ত্রী খাদিজা বেগম। এ সময় তাদের ১০ বছর বয়সী ছেলে ছোয়াদ খড়ের মধ্যে একটি অচেনা বস্তু দেখতে পেয়ে সেটিকে খেলনা মনে করে মায়ের কাছে নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা সেটি একটি বিদেশি রিভলবার বলে বুঝতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিভলবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি ইমাম জাফর জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কীভাবে এবং কার মাধ্যমে অস্ত্রটি সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।