গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসী মনির হোসেনের স্ত্রী-সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মনির হোসেন বিদেশে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাতেও পরিবারটির সদস্যদের স্বাভাবিকভাবে দেখা যায়। তবে শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
আরও পড়ুন:








