সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
আটক যুবক সুনামগঞ্জের দিরাই উপজেলার নারায়নকুড়ি গ্রামের রাহান উদ্দিনের পুত্র রাজু আহমেদ (৩২)
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (৮-মে) বিকেলে উপজেলার শ্রীপুরবাজারের একটি দোকানে কেনাকাটার সময় ওই যুবক সন্দেহজনক একটি এক হাজার টাকার নোট ব্যবহার করার চেষ্টা করলে দোকানদারের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে থাকা আরও কয়েকটি জাল নোট উদ্ধার করা হয়, মোট টাকার পরিমাণ তিন হাজার পাঁচশত টাকা।
পরে স্থানীয় জনতা দোয়ারাবাজার থানা পুলিশের কাছে আটক যুবককে হস্তান্তর করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন:








