শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা তৎপরতা জোরদার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ২১:৩০

শেয়ার

জয়পুরহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা তৎপরতা জোরদার
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর এবং দলটির কিছু নেতার পুশইন সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে জয়পুরহাট সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তের প্রতিটি পয়েন্ট ও চেকপোস্টে কড়া নজরদারি চলছে।

সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে প্রতিটি যানবাহনের যাত্রী তল্লাশির পাশাপাশি ব্যাগ ও মালামাল পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন শনাক্তে মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত ডগ স্কোয়াড।

স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের অংশ হিসেবে দায়িত্বরত বিজিবি সদস্যদের পোশাকে বডি-অন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেগুলো সরাসরি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লতিফুর বারী জানান, সীমান্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সদস্যদের পোশাকে বডি-অন ক্যামেরা যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে স্থাপিত উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরাগুলো সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



banner close
banner close