শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেফতার

আশুলিয়া (সাভার) প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ২০:০৮

শেয়ার

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেফতার
ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক তিনটি বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ও ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ী এবং একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ মে রাত সাড়ে ১১টায় আশুলিয়া থানার ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য মো. আরফিউল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

পরের দিন ৭ মে দিবাগত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পৃথক অভিযানে মো. রিয়াদ (২০) ও মো. শরিফ মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা। পুলিশ জানায়, রিয়াদ রংপুর মহানগরের কোতোয়ালী থানার কিসামদ হরকুল্লি এলাকার এবং শরিফ মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুন্দরামপুর এলাকার বাসিন্দা।

একই দিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মো. লাবলু বিশ্বাস (৩৮) ও মো. ইদ্রিস আলীকে (৩৮) ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইসংক্রান্ত অভিযোগে আরফিউল ইসলামকেও মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি-উত্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আশুলিয়াসহ ঢাকা জেলায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close