শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

বগুড়ায় চুরির ঘটনায় ভাই-বোনসহ আটক চার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

বগুড়ায় চুরির ঘটনায় ভাই-বোনসহ আটক চার
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় ভাই-বোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের রহমাননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, বিদেশি ডলার ও রূপার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রহমাননগর এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ রবিউল মন্ডল, মোঃ কাজল মিয়া ও মোছাঃ বিপা। তারা সম্পর্কে ভাই-বোন। অপর আটক ব্যক্তি হলেন ফাঁপোর এলাকার উজ্জ্বল হোসেন মন্ডলের ছেলে শাহ আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের বড় ভাই মোঃ শফিকুল ইসলাম কুয়েত প্রবাসী। তার স্ত্রী মোছাঃ সানজিদা আক্তার তনু ছেলে-মেয়েকে নিয়ে চকসূত্রাপুর এলাকায় বসবাস করেন। গত ২৭ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাসার কক্ষ ও মূল ফটকে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে বিয়াম মডেল স্কুলে যান। প্রায় আধাঘণ্টা পর বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং শয়নকক্ষের আলমারি খোলা অবস্থায় রয়েছে।

পরে তিনি দেখতে পান, আলমারিতে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৬ হাজার ১ টাকা, ৩ হাজার টাকার প্রাইজবন্ড, ৫০ ডলারের একটি নোট এবং দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার মালা, কানের দুল, আংটি, চেইন ও চুড়ি।

পরে শহিদুল ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “আমাদের কাছে একটি অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে চোর চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হই। আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close