শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন, অর্ধলাখ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৫:৪২

শেয়ার

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন, অর্ধলাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন ও বাজারজাত করায় ফাহিম মিনি আইস প্লান্টের মালিক হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোলাইমার্কেট এলাকায় তার মালিকানাধীন ফাহিম মিনি আইস প্লান্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান নিষেধাজ্ঞা সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাছ শিকারের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বরফ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু বরফকল মালিক অবৈধভাবে বরফ তৈরি ও সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।



banner close
banner close