বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১০:৩২

আপডেট: ৭ মে, ২০২৬ ১০:৩৬

শেয়ার

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ উদ্ধার, আটক ১
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বুধবার ৬ মে সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার-সলঙ্গা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

(৭ মে) সকালে র‌্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি হার্ডওয়্যার দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদক পরিবহনের সময় এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোগাছা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের মো. শহীদুল ইসলাম (৩০)। তার পিতার নাম শফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, অভিযানে শহীদুল ইসলামের কাছ থেকে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close