বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২২:৪৩

শেয়ার

কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মাকসুদা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল তিনটার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মিরাজের স্ত্রী। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদা প্রায় ৪ বছর আগে স্বামী মিরাজ, ১১ বছরের সন্তান মিসকাত ও ১৬ বছরের সন্তান মারুফকে নিয়ে ওই এলাকার মাহবুব হোসেনের দুই তলা ভবনের নিচ তলায় ভাড়া বাসায় ওঠেন। তার স্বামী গার্মেন্টসে চাকরির কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দুপুরের দিকে পরিবারের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।



banner close
banner close