বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ: নেপথ্যে আ.লীগ-বিএনপি ও পুলিশ সিন্ডিকেট

ওসমানীনগর প্রতিনিধি :

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২০:৩৭

শেয়ার

ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ: নেপথ্যে আ.লীগ-বিএনপি ও পুলিশ সিন্ডিকেট
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ্যগ্রামস্থ ‘সুপ্রিম ফিলিং স্টেশন’ সংলগ্ন একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে এই চালানটি জব্দ করা হয়।

তবে এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হচ্ছে এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং খোদ পুলিশ সদস্যের জড়িত থাকার অভিযোগ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে ব্রাহ্মণ্যগ্রামের সুপ্রিম ফিলিং স্টেশনের একটি গুদামে হানা দেয়। সেখান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

আটকৃত ব্যাক্তি আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হামিদের বড় ভাই আবুল কালাম।

অনুসন্ধানে জানা গেছে, জিরার এই বিশাল কারবার নিয়ন্ত্রণ করছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি এবং পুলিশের একটি প্রভাবশালী চক্র। অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাদের নাম।

অভিযুক্ত প্রভাবশালীরা হলেন- ব্রাহ্মণ্যগ্রামের মজনু মিয়ার পুত্র বিএনপি নেতা ইয়াওর আলী,এওলাতৈল গ্রামের রফিক আলীর পুত্র ও বর্তমান ইউপি সদস্য যুবলীগ নেতা আলমগীর,ব্রাহ্মণ্যগ্রামের হাজী মাহমদ আলীর পুত্র ও জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ,এসআই শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সুহেল, আবু মিয়া, কবির মিয়া, শাহজাহান (এওলাতৈল), সমর আলী (রবিদাস গ্রাম) এবং জৈন্তা উপজেলার মোহন মিয়া।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটটি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় মালামাল এনে ওসমানীনগরের বিভিন্ন গুদামে মজুত করে আসছিল। রাজনৈতিক পরিচয় ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।



banner close
banner close