শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

আক্কেলপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ; রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২০:১৯

শেয়ার

আক্কেলপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ; রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ
ছবি বাংলা এডিশন

জয়পুরহাটে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তীব্রতায় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় বিশেষ করে আক্কেলপুরের প্রধান প্রধান সড়কগুলোতে গাছ উপড়ে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয় যায়। ফলে তিব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বুধবার (৬ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে আক্কেলপুর-জয়পুরহাট এবং আক্কেলপুর-বগুড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে করে সড়কের দুই পাশে আটকা পড়েছে অর্ধশতাধিক যানবাহন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুধু সড়ক নয়, ঝড়ের আঘাতে অনেক ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষতির হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের সহায়তায় সড়ক থেকে গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে বড় গাছ হওয়ায় রাস্তা সরাতে বেশ সময় লাগছে।



আরও পড়ুন:

banner close
banner close