শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বগুড়ায় ভুয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৫:৩৯

শেয়ার

বগুড়ায় ভুয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশ/সাংবাদিক পরিচয়ে অটোরিক্সা-ইজিবাইক ছিনতাইকারী চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মুন্সীগঞ্জের দক্ষিণ চর মশুরার মামুন শিকদার, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ দুধল এলাকার মিঠু পাটোয়ারী, গাইবান্ধা জেলার ব্যাপারীপাড়া এলাকার সুমন মিয়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিপাড়া (বালিয়াতলা) এলাকার জাকির হোসেন, পটুয়াখালীর বাউফল উপজেলার জৌতা এলাকার নিজাম, রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকার ওবায়দুল ইসলাম বেগ ও একই এলাকার জাহিদুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, সদর থানার একটি মামলার ভিত্তিতে শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার এবং চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ পরিচয়ে চালকদের ফাঁদে ফেলে যানবাহন ছিনতাই করছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।