বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৮:৩৫

শেয়ার

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ
ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পুলিশ বাহিনীতে পরিচিত। তার বাড়ি বগুড়া জেলায়। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া ঘিরে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।

রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।



banner close
banner close