বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৭:৩৪

শেয়ার

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৪৩৮টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জলদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৪৩৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শাহ আলম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, 'নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



banner close
banner close