শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৬:১১

শেয়ার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অভিযানে ৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) পুলিশ জানায়, আগের রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা মুজিবনগর এলাকায় অভিযান চালিয়ে কাউছার (৫০) ও কামাল (৫১) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ ও ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি রঙিন প্রিন্টার, হ্যান্ড সিলার মেশিন এবং তিনটি ডাইস জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার কাউছারের বিরুদ্ধে জাল টাকা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।